Header Ads Widget

গাছ-গাছড়া ও লতাপাতার হাজার গুন রোগ মুক্তি ও সুস্থ থাকতে ফলো করুন প্রতিদিন স্বাস্থ্যসেবা বিষয়ে জানুন

মানব দেহে গন্ধ ভাদুলে (গাঁদাল পাতা) উপকারিতা ও চিকিৎসা সম্পর্কে জেনে নেই

 গন্ধ ভাদুলে (গাঁদাল পাতা) উপকারিতা

তীব্র গন্ধ যুক্ত অবহেলিত পাতাতেই রোগমুক্তি। গন্ধভাদাল বা গাঁদাল পাতা (Rubiaceae)। এই পাতার বিজ্ঞান সম্মত নাম Paederia foetida linn শহরাঞ্চলের মানুষের কাছে এই পাতা বেশি পরিচিত না হলেও গ্রামের প্রায় প্রতিটি ঘরে এই পাতা বেশ পরিচিত। এটি একটি লতানো গাছ। বনে-জঙ্গলে বা রাস্তার ধারে জন্মানো গন্ধভাদাল বা গাঁদাল। ঔষধি গুন শুনলে চমকে যাবেন। এই পাতায় রয়েছে অস্বস্তিকর দুর্গন্ধ। তবে পেটের সমস্যা দূর করতে এই পাতার জুড়ি মেলা ভার। ঔষধি গুণে ভরপুর গাঁদাল পাতা। বিশেষ করে ডায়রিয়া নিরাময়ে এবং বাতের ব্যথার পক্ষে দারুন উপকারী। গন্ধ বাঁদাল বা গাঁদাল পাতা মুসুর ডাল সহযোগে বেটে পেঁয়াজ মরিচ ধনেপাতা ইত্যাদি দিয়ে মাখিয়ে বড়া ভেজে খেতে হয়। আবার ভরতা করেও খাওয়া যায়। গন্ধবাদাল পাতা অনেক বেশি ওষুধিগুণ সম্পন্ন হয়ে থাকে।


চিকিৎসা


অর্শের যন্ত্রণাঃ- তিন গ্রাম কাঁচা হলুদের সঙ্গে দুই চামচ পাতার রস খেলে দু-একদিনে অর্শের যন্ত্রণা দূর হয়। নিয়মিত খেলে পুরোপুরি অর্শের সমস্যা সমাধান পাওয়া সম্ভব।


আমাশায়ঃ- আমাশয় দু-চার চামচ পাতার রস হালকা গরম করে তার সঙ্গে ১০ ফোঁটা মধু মিশিয়ে খেলে দারুন উপকার পাওয়া যেতে পারে।


কোষ্ঠকাঠিন্যঃ-গাঁদাল পাতার রসের সঙ্গে অল্প লবণ মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে।


প্রস্রাবের জ্বালা পোড়ায়ঃ- এ সমস্যা দূর করতে দুধের সঙ্গে ৫ চামচ পাতার রস মিশিয়ে খেলে উপকার

পাওয়া যায়।


দাঁতের ব্যথায়ঃ- থেঁতো করে এই পাতা লাগালে ব্যথা কমে উপকার পাওয়া যায়।


অজীর্ণঃ- ভাতের সঙ্গে সামান্য গাদাল পাতা বাটা খেলে উপকার পাওয়া যায়।


পেটের রোগেঃ- কাঁচকলা,পেঁপে এবং গাঁদাল পাতা দিয়ে তৈরি শুক্তো খেতে হবে।

সকালে সামান্য লবণ মিশিয়ে এই পাতা খেলে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দূর হয়।


Post a Comment

0 Comments