পেঁয়াজের উপকারিতা।
পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুব উপকারী। বিভিন্ন রোগেও পেঁয়াজ চমৎকার কাজ করে। পেঁয়াজের বোটানিকাল নাম Alium cepa linn. পেঁয়াজে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান, যা নিয়মিত খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, বাড়ে ক্যানসার প্রতিরোধের ক্ষমতাও রয়েছে । পেঁয়াজের ভিটামিন সি এবং ক্যালসিয়াম মুখের স্বাস্থ্যের জন্য উপকারী। হজমশক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে পেঁয়াজ। চুল, ত্বক ও রক্তের সঠিক চলাচলেও কার্যকর ভূমিকা রাখে এই পেঁয়াজ।
পেঁয়াজ যেসকল রোগে ব্যবহার করা হয়।
১।বেশি গরমেঃ রোজ কাঁচা পেঁয়াজ খেলে লু-এর জ্বালার হাত থেকে রেহাই পাওয়া যায়।লু-জনিত কারনে পানি পিপাসা মেটে।
২।কোষ্ঠকাঠিন্যঃ ১ থেকে দেড় চামচ পেঁয়াজের রস সমপরিমানে গরম পানির সাথে মিশিয়ে রাত্রে শোবার সময় খেলে পায়খানা পরিষ্কার হয়।
৩। নাক থেকে রক্ত পড়াঃ ৪/৫ ফোঁটা পেঁয়াজের রস নস্যির মতো নাকে টানলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়।
৪। অর্শজনিত রক্তেঃ ১ চামচ পেঁয়াজের রস ১ চামচ পানির সাথে মিশিয়ে খেতে হবে রোজ ২ বার করে ৭ দিন
৫। প্রসাবের বেগ ধারনের অক্ষমতায়ঃ প্রতিদিন রাত্রে খাবার পর ১ চামচ পেঁয়াজের রস খেতে হবে ৭ দিন ।
৬।সর্দিতেঃ সর্দির প্রথম অবস্থায় যখন নাক দিয়ে পানি পড়ে সেই অবস্থায় ১ চামচ পেঁয়াজের রস ২ চামচ পানিসহ খেতে হবে খাবার পর সর্দি না সারা পর্যন্ত।
৭। বমিতেঃ ৪/৫ ফোঁটা পেঁয়াজের রস সামান্য ঠান্ডা পানিতে মিশিয়ে খাওয়ালে বমি বন্ধ হয়।
৮। ঘনঘন হেঁচকিতেঃ ১ চামচ পেয়াজের রস ও ২চামচ পানি মিশিয়ে রেখে দিতে হবে। ঐ পানি কিছুক্ষন পরপর সামান্য করে খেতে হবে তিন চার বার।
৯। কানে পুঁজঃ পেয়াজের রস ও রসুনের রস একত্রে সামান্য গরম করে ১/২ ফোঁটা করে দিতে হবে দিনে ২ বার করে ২/৪ দিন।
.jpg)

0 Comments