Header Ads Widget

গাছ-গাছড়া ও লতাপাতার হাজার গুন রোগ মুক্তি ও সুস্থ থাকতে ফলো করুন প্রতিদিন স্বাস্থ্যসেবা বিষয়ে জানুন

আদা এর উপকারিতা ও বিভিন্ন রোগে আদার ব্যবহার জেনে নেই।

 আদা এর উপকারিতা

পেটের জন্য উপকারী. খালি পেটে আদা পানি খেলে হজমশক্তি বাড়ে। এই কারণে, এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটের ফোলাভাব, বমি, ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর। তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এর কারণে এটি হৃদরোগ, স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। অর্থব বেভদ বৈদ্যক কল্পে আদার সমন্ধে বলা হয়েছে ,আদা আমাদের শরীরে তিনটি অগ্নিবল বাড়ায় ।এই তিনটি অগ্নি বল হচ্ছে-কায়াগ্নি,অন্তরাগ্নি,বহিরাগ্নি।

শুকনো আদার অপর নাম বিশ্ব। বৈদিক যুগে আদাকে বলা হয়েছে ভক্ষণকারী । অর্থাৎআদার রসে খাদ্য বস্তু জীর্ণ হয়।খাদ্যটি সুপাচ্য হয়।তাই আমরা মাংসে আদা ব্যবহার করে থাকি। 

আদার বোটানিক্যাল নাম জিঞ্জার অকিসেনেল রকস।কয়েকটি রাসায়নিক পদার্থ ছাড়াও আদায় রয়েছে লবণ,পটাশিয়াম,ভোলাটাইল অয়েল ইত্যাদি।


বিভিন্ন রোগে আদার ব্যবহার


সর্দি জ্বরেঃ হটাৎ করে সর্দি জ্বরে ১ চামচ আদার রস ১ চামচ মধু ,১ চামচ তুলসী পাতার রস এবং২ চামচ  শিউলী ফুলের পাতার রস মিশিয়ে খেতে হবে রোজ দুবার করে তিন দিন। 


অক্ষুদাঃ-খাবার বেশ কিছুক্ষন আগে সৈন্ধব লবন দিয়ে একটু আদা চিবিয়ে খেলে মুখের রুচি ফিরবে এবং ক্ষিদে বাড়বে।গলায় কফ জমে থাকলে পরিষ্কার হয়ে যাবে।


আমবাতঃ- ১চামচ আদার রস ও ১০ গ্রাম পুরানো আখের গুড় মিশিয়ে খেতে হবে রোজ সকালে একবার করে ১ মাস।


বসন্তঃ- ১ চামচ আদার রস ও ১ চামচ তুলসী পতার রস মিশিয়ে ২ বার খেলেই বসন্তের গুটি বের হয়ে যাবে।


জটিল আসাশয়ঃ- আদা শুকিয়ে গুড়ো করে ১ গ্রাম পরিমান এককাপ ইষৎউস্ন পানিতে মিশিয়ে প্রতিদিন খেতে হবে ২ বার করে ভালো না হওয়া পর্যন্ত।


হিক্কা বা হেঁচকিঃ- এককাপ ছাগলের দুধের সঙ্গে এক চামচ আদার রস মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে হেঁচকি কমবে। 


Post a Comment

0 Comments